আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

তারেক রহমান এখন সিলেটে, পূর্বাচলে জনসমুদ্র

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:৩০:৪২ অপরাহ্ন
তারেক রহমান এখন সিলেটে, পূর্বাচলে জনসমুদ্র
ঢাকা, ২৫ ডিসেম্বর : যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে দেশের আকাশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি। পোস্টে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” ..সঙ্গে যুক্ত করেন বিমানের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা নিজের একটি ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ প্রিয় নেতাকে একনজর দেখতে তীব্র শীত উপেক্ষা করে রাত কাটিয়েছেন সমাবেশস্থলে। স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানারে পুরো এলাকা এখন উৎসবমুখর।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট সংলগ্ন সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন এবং দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। দিনশেষে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফেরার কথা রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের