আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ডেট্রয়েটে এফবিআই অভিযানে গ্রেপ্তার ২৭, জব্দ ৩৬ আগ্নেয়াস্ত্র

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:২১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১২:২১:৪৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটে এফবিআই অভিযানে গ্রেপ্তার ২৭, জব্দ ৩৬ আগ্নেয়াস্ত্র
ডেট্রয়েট, ২৫ ডিসেম্বর : এফবিআই পরিচালিত “অপারেশন কোস্ট টু কোস্ট” অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার এবং ৩৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ অভিযান দুই সপ্তাহব্যাপী চলা যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ মাদক ও সহিংস অপরাধ দমন কার্যক্রমের অংশ ছিল।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেট্রয়েট ফিল্ড অফিস জানায়, অভিযানে ফেন্টানাইল, কোকেন, হেরোইন ও মেথামফেটামিনও জব্দ করা হয়েছে।
অফিস বলেছে, "অপারেশন কোস্ট-টু-কোস্টের লক্ষ্য ছিল অবৈধ মাদক সনাক্ত করা এবং সহিংস অপরাধী ও গ্যাং দমন করা।"
গ্রেপ্তারকৃতদের প্রকৃতি বা অভিযানে কোন কোন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এফবিআই অংশীদারিত্ব করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে অন্যান্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং এর লক্ষ্য ছিল “সারা যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ ও জননিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করা।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা