আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার : চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০২:৪৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০২:৪৪:১৪ পূর্বাহ্ন
‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার : চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ
গাজীপুর, ২৫ ডিসেম্বর: চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র, যার মূল হোতাদের মধ্যে তাহরিমা থাকেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত কয়েক মাসে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে চক্রটি অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। চক্রটি পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করার নামে বিপুল অর্থ দাবি করত।
গ্রেপ্তারকৃত তাহরিমা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ভিডিও ও বিতর্কিত ‘লাইভ’ প্রোগ্রামের মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের পরিচিতি কাজে লাগিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য বা মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি