আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা 

চট্টগ্রামে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১২:০৮:০২ অপরাহ্ন
চট্টগ্রামে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর: বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, নগরীর বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. অনিল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার। সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, আর সম্মানিত অতিথি ছিলেন পৃষ্ঠপোষক লায়ন সুমন বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন বিপ্লব বড়ুয়া বটু।  বক্তব্য রাখেন সুখেন্দু বিকাশ বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, অমলেন্দু বিকাশ বড়ুয়া, অলক বড়ুয়া ও স্বপন বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবিনাশ বড়ুয়া, এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সকল অতিথি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত