আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

শহীদ হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০২:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০২:০৪:৪৪ অপরাহ্ন
শহীদ হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান
ঢাকা, ২৬ ডিসেম্বর: জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
জুমার নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পেশ করেছে:
১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা।
২. নিরপেক্ষ তদন্তের জন্য এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করা।
৩. প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদি ভাইকে গুলি করার ১৪ দিন পার হলেও রাষ্ট্র কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। সরকার যদি একজন নাগরিকের নিরাপত্তা ও বিচার দিতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।” তিনি আরও অভিযোগ করেন, সরকার ক্যান্টনমেন্টে হাজিরা দিতে পারলেও জনগণের সামনে এসে জবাবদিহি করতে ভয় পাচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাবি নেত্রী ফাতিমা তাসনিম জুমা এবং রাকসু জিএস সালাউদ্দিন আম্মার একসুরে বলেন, “ইনসাফ না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে।” আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, সরকার বা রাষ্ট্রের কোনো প্রতিনিধিকে আলোচনা করতে হলে শাহবাগে জনগণের সামনে এসে কথা বলতে হবে। বর্তমানে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি