আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

ডিএমপি জানাল, হাদি হত্যার মূল আসামি ভারতে পালিয়েছে

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৩:০০ পূর্বাহ্ন
ডিএমপি জানাল, হাদি হত্যার মূল আসামি ভারতে পালিয়েছে
ঢাকা, ২৮ ডিসেম্বর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে। এটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল একটি সহযোগীর সঙ্গে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তদন্তে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৬ জন ইতিমধ্যে আদালতে অপরাধ স্বীকার করেছেন।
পুলিশের বর্ণনায়, ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে শরিফ হাদি প্রচারকাজ চালাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে এসে ফয়সাল তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। এ সময় ফয়সালের সঙ্গে একজন অজ্ঞাত পরিচয় সহযোগীও ছিল, যার শনাক্তকরণের চেষ্টা চলছে।
গুরুতর আহত শরিফ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তিনি ১৮ ডিসেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া বা কূটনৈতিক চ্যানেলে ভারতের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ