আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে
সোমবার প্রার্থী তালিকা ঘোষণা

জামায়াত নেতৃত্বাধীন নতুন জোটে এনসিপি

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৩৮:০২ অপরাহ্ন
জামায়াত নেতৃত্বাধীন নতুন জোটে এনসিপি
ঢাকা, ২৮ ডিসেম্বর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নতুন নির্বাচনী জোটে যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের স্বার্থেই তাদের এই সিদ্ধান্ত।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য দেন।
নাহিদ ইসলাম জানান, এনসিপি প্রথম থেকেই এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চালাচ্ছিল। সে অনুযায়ী মনোনয়ন আহ্বান প্রক্রিয়া ও সাংগঠনিক পরিকল্পনা শুরু হয়, এমনকি সংস্কার প্রশ্নে আরও দুটি দলের সঙ্গে সমঝোতাও হয়।
তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড দেশের নির্বাচনী প্রেক্ষাপটকে পুরোপুরি বদলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধ ও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার স্বার্থে সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে এবং বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম থেকে এনসিপি এবার নির্বাচনে অংশ নেবে।
এনসিপি সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আজ বিকালে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ১০ দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন, যেখানে এনসিপি অন্যতম শরিক দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এনসিপি নেতাদের দাবি, হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রত্যাশাই রাজনৈতিক এই নতুন বিন্যাসের মূল প্রেরণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন