আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের চারদফা ঘোষণা

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ 

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৬:২৩ অপরাহ্ন
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ 
ঢাকা, ২৮ ডিসেম্বর: জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ জনপদ উত্তাল হয়ে উঠেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ছাত্র–জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জমায়েত হন এবং বেলা ২টা থেকে দিবসব্যাপী ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি পালন করেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং রাত ১০টা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকে।
আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে ‘শহীদ শরিফ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করে স্লোগান ও বিক্ষোভ মিছিল চালিয়ে যান। আন্দোলনের একপর্যায়ে রাতে ইনকিলাব মঞ্চ এক বিবৃতি দিয়ে চারদফা দাবি উত্থাপন করে।
হত্যার বিচার : হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনা, সহায়তা এবং খুনিদের পালাতে সহযোগিতাকারীদেরও চিহ্নিত করে আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
ওয়ার্ক পারমিট বাতিল: বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট (কর্ম–অনুমতি) অবিলম্বে বাতিল করতে হবে।
আন্তর্জাতিক আদালত: যদি ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
ফ্যাসিস্ট দোসর চিহ্নিতকরণ: সিভিল ও সামরিক গোয়েন্দা সংস্থায় ‘ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের’ শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “হাদি হত্যার বিচার কেবল একটি হত্যাকাণ্ডের বিচার নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের সংগ্রাম চলবে।” তিনি জানান, বিভাগের অন্যান্য জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালিত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছে— যা নিয়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ