আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

লেখক  সাংবাদিক সুব্রত চৌধুরী কংগ্রেসনাল প্রোক্লেমেশন পেলেন

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০১:১৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০১:১৫:৩৮ পূর্বাহ্ন
লেখক  সাংবাদিক সুব্রত চৌধুরী কংগ্রেসনাল প্রোক্লেমেশন পেলেন
আটলান্টিক সিটি, ২৯ ডিসেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরীকে কংগ্রেসনাল প্রোক্লেমেশন দেওয়া হয়েছে। 
আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে পরপর তৃতীয় মেয়াদে জয়লাভ করায় নিউজার্সি অঙ্গরাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সুব্রত চৌধুরীকে এই  কংগ্রেসনাল প্রোক্লেমেশন প্রদান করেন। 
 সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ।      
সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি,ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এর  সঙ্গে যুক্ত। 
বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। 
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান  হিসেবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা