আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
৩৮ জনকে সম্মাননা প্রদান

মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ফ্যামেলি ডিনার 

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:৫৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:১৭:১৫ পূর্বাহ্ন
মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ফ্যামেলি ডিনার 
ওয়ারেন, ২৯ ডিসেম্বর : গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামেলি ডিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গোয়াইনঘাট পরিবারের স্কুল ও কলেজ গ্রেজুয়েট প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ৩৮ জনকে সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নাদিয়া ইসলাম মিম এবং ডিএম ডিগ্রি সম্পন্ন করে ডাক্তারি পেশায় যোগদান করায় ডাক্তার নুসরাত জাহান জেসিকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। 
শিশু-কিশোরদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বদরুল- এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন। অনুষ্ঠানে ফিরজারল্যান্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়