আমেরিকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা

মিশিগানে কুমিল্লা কমিউনিটির আনন্দমুখর পিঠা উৎসব

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১২:০২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:০২:৫১ পূর্বাহ্ন
মিশিগানে কুমিল্লা কমিউনিটির আনন্দমুখর পিঠা উৎসব
ওয়ারেন, ৩০ ডিসেম্বর: “পিঠা উৎসব মানেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো” এই স্লোগানকে সামনে রেখে মিশিগানে অনুষ্ঠিত হলো গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের পিঠা উৎসব ২০২৫। অনুষ্ঠানে মিশিগানবাসী কুমিল্লা পরিবারসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
উৎসবটি ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোহাম্মদ আলী জামাল এবং পরিচালনা করেন সেক্রেটারি আরিফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আজহারুল চৌধুরী, সফিউল আলম, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মোঃ শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মোঃ গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে বিদেশের মাটিতে বাংলাদেশের গ্রাম-বাংলার কৃষ্টি ও ঐতিহ্য, বিশেষ করে পিঠাপুলি সঙ্গে পরিচয় করানো। অনুষ্ঠানে প্রায় ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়, যা উৎসবকে করেছে রঙিন ও মনোরম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা

নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা