আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

নববর্ষের আগে তাপমাত্রা নিম্নমুখী : বিদ্যুৎহীন মানুষের দুর্ভোগ বাড়ছে মিশিগানে

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৫:৩৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৫:৩৬:৪৯ অপরাহ্ন
নববর্ষের আগে তাপমাত্রা নিম্নমুখী : বিদ্যুৎহীন মানুষের দুর্ভোগ বাড়ছে মিশিগানে
মেট্রো ডেট্রয়েট, ৩০ ডিসেম্বর : মিশিগানে চলমান শীতঝড় ও রেকর্ড তুষারপাতের কারণে সোমবার থেকে রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত রয়েছে। যদিও ডিটিই এনার্জি জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে তাদের প্রায় সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে, তবে কেবল কয়েকশ গ্রাহক এখনো সংযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অন্যদিকে কনজিউমার্স এনার্জির তথ্য অনুযায়ী, দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ২৫,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। গ্রেট লেকস এনার্জির প্রায় ১,৫০০ এবং মার্কেট বোর্ড অফ লাইট অ্যান্ড পাওয়ারের ৩,৬০০ গ্রাহকও মঙ্গলবার পর্যন্ত বিদ্যুতের অপেক্ষায় ছিলেন।
রাজ্যের কিছু অঞ্চলে সোমবার রেকর্ড পরিমাণ তুষারপাত হয়—মার্কেটে ২ ফুট, একারম্যানেও একই পরিমাণ এবং প্যারাডাইজে ২০ ইঞ্চি তুষার জমে। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় তুষারপাত ছিল তুলনামূলক কম ১ থেকে ৩ ইঞ্চি।
এমন অবস্থায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে, বিশেষত যখন নববর্ষের আগের রাতে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার দক্ষিণ–পূর্ব মিশিগানে তাপমাত্রা ২০ ডিগ্রির মাঝামাঝি (ফারেনহাইট) থাকবে; তবে বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা এক অঙ্কে নেমে আসবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (ডেট্রয়েট) তাদের সতর্কবার্তায় জানিয়েছে, লেক–সংলগ্ন এলাকায় ঝোড়ো বাতাস অব্যাহত থাকতে পারে এবং মঙ্গলবার ও বুধবার দ্রুত পরপর দুটি ঝড় আঘাত হানবে। প্রতিটি সিস্টেমে অধিকাংশ এলাকায় ১ ইঞ্চি বা কম তুষারপাতের সম্ভাবনা থাকলেও কোথাও কোথাও ১.৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে।
বুধবার রাতে অনুভূত তাপমাত্রা প্রায় ০ ডিগ্রিতে নেমে যাবে এবং আর্কটিক বায়ুর প্রভাবে কিছু অঞ্চলে ০–র নিচেও নামতে পারে। মেট্রো ডেট্রয়েটে বুধবার পর্যন্ত আরও ১–৩ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে সড়ক দুর্ঘটনাও বেড়েছে। মিশিগান স্টেট পুলিশ (MSP) জানিয়েছে, সোমবার আই–৭৫ হাইওয়েতে একটি বড় দুর্ঘটনাসহ বেশ কয়েকটি "প্রতিরোধযোগ্য" দুর্ঘটনা ঘটে। এমএসপি দ্বিতীয় জেলা তাদের বার্তায় চালকদের সতর্ক করে বলেছে, “আবহাওয়া নয়, চালকরাই দুর্ঘটনার কারণ। তুষারপাত কম হলেও ঝুঁকিপূর্ণ ড্রাইভিং বড় সমস্যা তৈরি করতে পারে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী