আমেরিকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির

মিশিগানজুড়ে প্রবাসী বাঙালির বর্ষবরণ ও থার্টিফার্স্ট নাইট আজ

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০১:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:০২:৪৮ পূর্বাহ্ন
মিশিগানজুড়ে প্রবাসী বাঙালির বর্ষবরণ ও থার্টিফার্স্ট নাইট আজ
ওয়ারেন, ৩১ ডিসেম্বর :মিশিগানের প্রবাসী বাঙালিরা আজ বর্ষবিদায় ও বর্ষবরণের উচ্ছ্বাসে মুখর। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে নানামুখী বর্ষবরণ আয়োজন। কমিউনিটি হল, রেস্টুরেন্ট ও নিজ নিজ বাসাবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাতে প্রস্তুত মিশিগানের বাঙ্গালি-সমাজ।
ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, অ্যান আরবার, ওয়ারেন, স্টার্লিং হাইটস ও ট্রয়সহ মিশিগানের বিভিন্ন শহরের বাংলাদেশি কমিউনিটিতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আয়োজন করা হয়েছে পারিবারিক মিলনমেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, লাইভ মিউজিক ও ডিজে পরিবেশনা, কেক কাটা, বিশেষ নৈশভোজ এবং আরও নানা আকর্ষণীয় অনুষ্ঠান।
যারা শীত বা ব্যস্ততার কারণে বাইরে যোগ দিতে পারবেন না, তারা পরিবার-পরিজনকে নিয়ে বাড়িতেই ছোটখাটো ঘরোয়া পার্টির আয়োজন করেছেন। নিজেদের রান্না, উপহার বিনিময়, নাচ-গান ও গল্পের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি ঘরোয়া পরিবেশেও চলছে সমান জমজমাট।

লিটল ইন্ডিয়ায় জমকালো আয়োজন
শেলবি টাউনশীপের নিউ লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে স্থানীয় কমিউনিটির কয়েকজন উদ্যোক্তার যৌথ ব্যবস্থাপনায় এবারও অনুষ্ঠিত হচ্ছে থার্টিফার্স্ট নাইট পার্টি। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে নতুন বছরের কেক কাটা, লাইভ মিউজিক, ডিজে পরিবেশনা, মধ্যরাতের বিশেষ নৈশভোজসহ আরও কয়েকটি আকর্ষণীয় পর্ব।
আয়োজকদের ভাষায়, “আমরা অভিবাসী হলেও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। থার্টি ফার্স্ট নাইট আমাদের জন্য শুধু বিনোদন নয়, এটি নতুন দেশের সংস্কৃতির সঙ্গে নিজেদের একীভূত হওয়ার এক দিন। এখানে এসে অনেকেই একাকীত্ব অনুভব করেন, এই দিনের মিলনমেলা সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করে।”

ওয়ারেন সিটিতে দেশি হলে ‘হ্যাপি নিউ ইয়ার’ উৎসব
ওয়ারেন সিটির দেশি হলে ‘আমরা কজন’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৬’ উৎসব, যা চলবে মধ্যরাত পর্যন্ত।
এ আয়োজনে থাকছে র‍্যাফেল ড্র, লাইভ মিউজিক, জাদু প্রদর্শনী, নাচ, সুস্বাদু খাবার ও পানীয় পরিবেশন, পাশাপাশি শিশু ও বড়দের জন্য আলাদা বিনোদন কর্মসূচি।
আয়োজকরা জানান, “পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে সকলকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কমিউনিটি বছরের পর বছর বেড়েছে, শক্তিশালী হয়েছে। আজকের এই উৎসব সেই ঐক্য ও বন্ধনের প্রতীক।”

প্রবাসজীবনের ব্যস্ততা ও বর্ষবরণের উপলব্ধি
মিশিগানের বাঙালি কমিউনিটি সারাবছর কাজ, পড়াশোনা ও ব্যস্ততার চাপে ছুটে চলে। অনেকেই বলেন, থার্টিফার্স্ট নাইটই একমাত্র দিন, যখন সবাই এক জায়গায় বসে হাসা, গান শোনা এবং গল্পে হারিয়ে যাওয়ার সুযোগ পান। নতুন বছরটি যেন প্রবাসজীবনে নতুন সুযোগ, সুস্বাস্থ্য, পারস্পরিক সহানুভূতি ও কমিউনিটির আরও শক্তিশালী বন্ধন বয়ে আনে- এমন প্রত্যাশা তাদের সকলের।
আজ মিশিগানের প্রতিটি শহরে প্রবাসী বাঙালিরা আলো, সঙ্গীত, হাসি ও গল্পের সঙ্গে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আবর্জনার ব্যাগে কলারসহ কুকুরের মরদেহ, তদন্তে ক্লিনটন কাউন্টি

আবর্জনার ব্যাগে কলারসহ কুকুরের মরদেহ, তদন্তে ক্লিনটন কাউন্টি