আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

শতাব্দীজুড়ে অপেক্ষার পর ডেট্রয়েটের নেতৃত্বে এখন কৃষ্ণাঙ্গ নারী

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১২:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১২:৪৬:১৮ অপরাহ্ন
শতাব্দীজুড়ে অপেক্ষার পর ডেট্রয়েটের নেতৃত্বে এখন কৃষ্ণাঙ্গ নারী
ডেট্রয়েট সিটি ক্লার্ক জ্যানিস উইনফ্রে (বামে) বৃহস্পতিবার, ১লা জানুয়ারী, ২০২৬ তারিখে ডেট্রয়েটের প্রথম নারী মেয়র হিসেবে মেরি শেফিল্ডকে শপথবাক্য পাঠ করাচ্ছেন/Photo : Clarence Tabb Jr, The Detroit News

ডেট্রয়েট, ১ জানুয়ারি : আজ  বৃহস্পতিবার সকালে কোলম্যান এ. ইয়াং মিউনিসিপ্যাল সেন্টারে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় মেরি শেফিল্ড ডেট্রয়েটের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শহরের ৩২৪ বছরের ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন।
ডেট্রয়েট সিটি কাউন্সিলের তিনবারের নির্বাচিত সদস্য ও শহরের চতুর্থ প্রজন্মের বাসিন্দা ৩৮ বছর বয়সী শেফিল্ড, মাইক ডুগানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার ট্রানজিশন টিমের তথ্য অনুযায়ী, সকাল ১০টার কিছু আগে শপথ গ্রহণ কালে তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন। ডেট্রয়েট নিউজের এক আলোকচিত্রীর বর্ণনায় জানা যায়, সিটি ক্লার্ক জেনিস উইনফ্রে শপথ বাক্য পাঠ করানোর সময় প্রায় ১৫ জন উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়া এক মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়। শপথের পর তিনি ইঞ্জিন ২৭/ল্যাডার ৮ ফায়ার স্টেশন, ডেট্রয়েট পুলিশ বিভাগের ৫ম প্রিসিনক্ট এবং ক্যাপুচিন সুপ কিচেন পরিদর্শন করেন।
আগামী শুক্রবার, ৯ জানুয়ারি ডেট্রয়েট অপেরা হাউসে তার প্রকাশ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকলের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে ডেট্রয়েট সিটি কাউন্সিলের সদস্য, পুলিশ কমিশনার এবং সিটি ক্লার্ক জেনিস উইনফ্রেরও শপথ গ্রহণ অন্তর্ভুক্ত থাকবে। পরিবেশনায় থাকবেন ডেট্রয়েটের কবি জেসিকা কেয়ার মুর, ডেট্রয়েট একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, গসপেল শিল্পী কিয়েরা শেয়ার্ড ও ডেট্রয়েট অপেরা হাউসের সোলিস্ট ব্রায়ানা রবিনসন। ডেট্রয়েট অপেরা ওয়েবসাইট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।
এক দশকেরও বেশি সময় পর ডেট্রয়েট নতুন মেয়র পেল। মাইক ডুগান তিন মেয়াদে মোট ১২ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করে ২০২৬ সালের নির্বাচনে মিশিগানের গভর্নর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
দ্য ডেট্রয়েট নিউজ-ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল ৪)-এর যৌথ জরিপ অনুযায়ী, ৫০০ সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত অক্টোবরে অনুষ্ঠিত এক সমীক্ষায় দেখা গেছে ৭৬% ভোটার মনে করেন শহরটি উন্নত হচ্ছে এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে ১৩% কোনো মতামত দেননি। গ্লেনগারিফ গ্রুপ পরিচালিত এই জরিপে সম্ভাব্য ত্রুটির হার ±৪.৪ শতাংশ পয়েন্ট।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি