আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

মিলফোর্ডে নিজ বাড়িতে যুবক খুন, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০১:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০১:৪৮:০৪ অপরাহ্ন
মিলফোর্ডে নিজ বাড়িতে যুবক খুন, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার
মিলফোর্ড, ২ জানুয়ারি : মিলফোর্ডে নিজ বাড়িতে ২৬ বছর বয়সী এক যুবককে হত্যার অভিযোগে স্টার্লিং হাইটসের ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিলফোর্ড পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে তদন্ত শুরু হয়। নিহত যুবকের বান্ধবী পুলিশকে বিষয়টি জানান, কারণ দীর্ঘ সময় ধরে তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।
পুলিশ ইস্ট সামিট স্ট্রিটের ৮০০ ব্লকে অবস্থিত ওই যুবকের বাসায় প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের শরীরে সহিংস আক্রমণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পরপরই বুধবার রাতে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত তিনি ওকল্যান্ড কাউন্টি জেলে আটক ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী একে অপরের পরিচিত ছিলেন। মিলফোর্ড পুলিশের প্রধান স্কট তারাসিয়েভিচ এক বিবৃতিতে বলেন, “ঘটনাটি তদন্তাধীন থাকলেও এটি কোনো আকস্মিক ঘটনা বলে মনে হচ্ছে না।” তদন্তে মিলফোর্ড পুলিশকে সহায়তা করছে ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত