আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

ডেট্রয়েটের আই-৭৫ ফ্রিওয়েতে গুলি, তদন্তে স্টেট পুলিশ

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০১:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০১:৫১:০৩ অপরাহ্ন
ডেট্রয়েটের আই-৭৫ ফ্রিওয়েতে গুলি, তদন্তে স্টেট পুলিশ
ডেট্রয়েট, ২ জানুয়ারি : গ্র্যান্ড রিভার অ্যাভিনিউ সংলগ্ন ইন্টারস্টেট–৭৫ (আই-৭৫) ফ্রিওয়েতে নববর্ষের আগের রাতে সংঘটিত একটি সম্ভাব্য গুলির ঘটনার তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ডিসপ্যাচাররা একটি ফোনকল পান, যেখানে আই-৭৫-এ গুলির ঘটনার আশঙ্কার কথা জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে টহল পুলিশ একটি গাড়ি দেখতে পায়, যার চালকের পাশের পেছনের দরজায় দুটি গুলির ছিদ্র ছিল।
পুলিশের সঙ্গে কথা বলা গাড়ির চালক জানান, ঘটনার সময় তিনি গ্র্যান্ড রিভারের কাছে ফ্রিওয়ে ধরে দক্ষিণমুখী যাচ্ছিলেন। তার ভাষ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি একটি গাঢ় রঙের ডজ এসইউভি গাড়িতে ছিলেন। ঘটনার পর স্টেট ট্রুপাররা নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকার ফ্রিওয়ে বন্ধ করে দেয় এবং আলামত সংগ্রহ করে।
মিশিগান স্টেট পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ শুক্রবার এক বিবৃতিতে বলেন, “এই তদন্ত এখনো চলমান। ট্রুপাররা আলামত সংগ্রহ করছে, গুলির ঘটনার উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে এবং আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।” তিনি এ ঘটনাসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে মিশিগান স্টেট পুলিশ 1 (855) MICH-TIP অথবা ক্রাইম স্টপার্সে 1 (800) SPEAK-UP নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা