আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

নববর্ষের প্রথম ভোরে গার্ডেন সিটির বারে গোলাগুলি, দুজন আহত

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০২:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০২:১১:৫৮ অপরাহ্ন
নববর্ষের প্রথম ভোরে গার্ডেন সিটির বারে গোলাগুলি, দুজন আহত
গার্ডেন সিটি, ২ জ্নুয়ারি : নববর্ষের প্রথম দিনে ভোরের দিকে গার্ডেন সিটির একটি বারে গোলাগুলির ঘটনায় দুজন আহত হয়েছেন। পরে অভিযুক্ত শুটার আত্মসমর্পণ করলে তাকে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ফার্মিংটন রোডের পশ্চিমে ফোর্ড রোডে অবস্থিত রকস্টারজ কারাওকে বারে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বারটির পার্কিং এলাকায় দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং এলাকা ঘিরে ফেলে। পরে চিকিৎসাকর্মীরা দুই ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলাকালে এক ব্যক্তি ফোন করে নিজেকে ওই গোলাগুলির অভিযুক্ত শুটার হিসেবে পরিচয় দিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে দুপুর ২টার দিকে তিনি গার্ডেন সিটি পুলিশ বিভাগে এসে আত্মসমর্পণ করলে তাকে হেফাজতে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে গার্ডেন সিটি পুলিশ বিভাগে (৭৩৪) ৭৯৩-১৭০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, রকস্টারজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা ঘটনার বিষয়ে অবগত এবং স্থানীয় ও রাজ্য পুলিশের চলমান ফৌজদারি তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। তদন্তের স্বার্থে ও সংশ্লিষ্টদের গোপনীয়তা রক্ষায় তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু