আমেরিকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩ ওকল্যান্ড কাউন্টিতে হরিণ নিধনের পরিকল্পনা মার্কিন স্বপ্নে বড় ধাক্কা : বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ সাশ্রয়ী খরচ শুরু! বিমানের টিকিট, হোটেল ভাড়া ও  সেলফোনের দাম কমছে : ট্রাম্প ট্রাম্পের ডেট্রয়েট সফর : ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা মিশিগানে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা : ‘অর্থনৈতিক উত্থান’ ফোর্ড কারখানায় কটূক্তির জবাবে ট্রাম্পের গালি মিশিগানে ফ্লু পরিস্থিতি উদ্বেগজনক, ওয়েইন কাউন্টিতে সংক্রমণ তুঙ্গে ডেট্রয়েটে মানব পাচার প্রতিরোধে হোটেল-মোটেলে হেল্পলাইন সাইনবোর্ড স্থাপন টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে মট কমিউনিটি কলেজ ক্যাম্পাসে গুলিতে একজন আহত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ আগামী সপ্তাহে ডেট্রয়েট  ইকোনমিক ক্লাবের মঞ্চে  ট্রাম্পের ভাষণ

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শপথ নিলেন

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০২:৫৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০২:৫৬:০৮ অপরাহ্ন
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শপথ নিলেন
আটলান্টিক সিটি, ২ জানুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন। দুপুরে অল ওয়ার মেমোরিয়াল ভবনে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রখ্যাত অ্যাটর্নি লুইস বারবোন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প্যাটিসিয়া বেইলি এবং প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পরে মেয়র স্মল সিনিয়র বাংলাদেশি কমিউনিটি এবং সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এবং তার স্ত্রী সারা মিলনায়তন ঘুরে ঘুরে সুধীজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লার্জ সোহেল আহমেদ শপথ গ্রহণের পরে বক্তব্যে দক্ষিণ এশীয় কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির ভোটারদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খানসহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন

আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন