আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

গানে গানে মিশিগান মাতালো চিরকুট

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০১:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০১:৪৪:৩৫ অপরাহ্ন
গানে গানে মিশিগান মাতালো চিরকুট
ট্রয়, ২৯ মে : গানে গানে মিশিগান মাতালো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৩টি শো শেষ করেছে দলটি।  গত ২৭ মে ট্রয় সিটির একটি হলরুমে ছিল চিরকুট ব্যান্ডের পরিবেশনা। ওই অনুষ্ঠানে স্থানীয় ব্যান্ড রিদম অফ বাংলাদেশও অংশ নেয়।
ফাতেমা রাদিয়া ও নুসরাত তান্নির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করে দুই বোন অর্পিতা ও মৃত্তিকা। পরে হলভর্তি দর্শকদের গান শোনাতে মঞ্চে ওঠে রিদম অফ বাংলাদেশ। দেশের জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডদলের বেশ কিছু গান পরিবেশন করে ব্যান্ডটি। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর একটি গান পরিবেশনার মধ্য দিয়ে তাদের পর্ব শেষ হয়। সন্ধ্যার পর হলরুমে সুনসান নীরবতার মধ্যে উপস্থাপিকা চিরকুট ব্যান্ডকে আমন্ত্রণ জানান। ড্রাম-গিটারের টুংটাং, দর্শকদের চিৎকার, উল্লাসের মধ্যে মঞ্চে হাজির হন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা দিয়ে শুরুর পর চিরকুটের গান 'আহারে জীবন' পরিবেশন করেন তিনি। একে একে মোট ১০টি জনপ্রিয় গানের সঙ্গে উল্লাসে মেতে থাকেন দর্শকরা।  অনুষ্ঠান শেষে কথা হয় চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমির সঙ্গে। তিনি বলেন, 'আমাদের রুট লাল-সবুজের পতাকার দেশ বাংলাদেশ। আমরা বাংলা গান নিয়েই কাজ করি। যে কোনো ভাষাই বলি না কেন, প্রতিটা জাতিই চায় তার নিজস্ব সাহিত্য, সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে। আমরা বাংলাদেশি হিসেবে আমাদের হেরিটেজ আছে।' সুমি বলেন, 'এখন পর্যন্ত নিউইয়র্ক, শিকাগো, মিশিগানসহ মোট ৪টি শো শেষ হয়েছে। বাকিগুলো একে একে শেষ করে দেশে ফিরব।'

অনুষ্ঠানের আয়োজক ভিয়ের ইভেন্টের কর্ণধার মোহাম্মদ ইবনে মইনুদ্দিন, ফাতেমা রাদিয়া ও ফায়রুজ। তারা বলেন, 'আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে। জনপ্রিয় বাংলা ব্যান্ড চিরকুটের পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে। আগামীতে আরও ভাল কিছু করার প্রত্যাশা করছি।'

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স