আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জের ৪ আসনে বৈধ ১৯, বাতিল ১০

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:২৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:২৪:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের ৪ আসনে বৈধ ১৯, বাতিল ১০
হবিগঞ্জ, ৩ জানুয়ারি : হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে চারটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
স্ট্যাম্পের ওপর হলফনামা দাখিল না করা এবং স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তা বাতিল করা হয়। এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদারের এবং অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকা ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়ন বাতিল করা হয়।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)
এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই শেষে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষর না থাকা, তথ্যে গড়মিল ও ট্যাক্স রিটার্ন না থাকাসহ বিভিন্ন কারণে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)
এই আসনে মনোনয়ন দাখিল করেন ১০ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গড়মিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মো. আল আমিনের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকনের মনোনয়ন বাতিল করা হয়।
১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, হলফনামায় স্বাক্ষর না থাকা ও দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে গড়মিল থাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত প্রার্থী মোকাম্মেল হোসেন এবং ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ব্যাংক হিসাব না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।







 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন