আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:০৬:১৮ অপরাহ্ন
মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প
ওয়াশিংটন ৩ জানুয়ারি : মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি মার্কিন যুদ্ধজাহাজের ডেকে বন্দী অবস্থায় রয়েছেন নিকোলাস মাদুরো। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘ইউএসএস আইও জিমায় নিকোলাস মাদুরো।’
ছবিতে মাদুরোকে ধূসর রঙের ট্র্যাকসুট পরিহিত অবস্থায় দেখা যায়। তার চোখ কালো রঙের বিশেষ সেন্সর-ডিপ্রাইভেশন গগলস দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে একটি পানির বোতল। এক সময়ের প্রভাবশালী এই নেতাকে ছবিতে বেশ বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল।
ছবিটি প্রকাশের পর ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী যুদ্ধজাহাজটি বর্তমানে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প বলেন, “হ্যাঁ, তারা এখন ইউএসএস আইও জিমায় আছে। হেলিকপ্টারে করে অত্যন্ত চমৎকার একটি ফ্লাইটের মাধ্যমে তাদের সেখানে নেওয়া হয়েছে।”
এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ (নার্কো-টেররিজম), কোকেন আমদানি ও অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বন্ডি বলেন, “খুব শিগগিরই তারা মার্কিন মাটিতে মার্কিন আদালতের মুখোমুখি হবেন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা