আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:১৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:১৯:৪৮ অপরাহ্ন
আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ফ্লোরিডা, ৩ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিরাপদ, যথাযথ ও বিচক্ষণতার সঙ্গে’ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। শনিবার রাতে ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সেখানে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অত্যন্ত দ্রুত ও নিখুঁত অভিযানের মাধ্যমে আটক করেছে মার্কিন সেনারা।
ট্রাম্প দাবি করেন, অভিযানের সময় ভেনেজুয়েলার সেনারা প্রস্তুত অবস্থায় থাকলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, “বিশ্বের আর কোনো দেশ এমন কিছু করতে পারত না, যা যুক্তরাষ্ট্র গতকাল করে দেখিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক শক্তিকে পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল।”
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় বড় ধরনের হামলা চালানো হতে পারে। তবে মাদুরো আটক হওয়ায় এবং প্রথম অভিযান সফল হওয়ায় আপাতত নতুন হামলার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির