আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১১:৫৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১১:৫৪:৫০ অপরাহ্ন
বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান
ঢাকা, ৫ জানুয়ারি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তাঁর প্রথম রাজনৈতিক সফর শুরু করতে যাচ্ছেন। দলের একাধিক সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তাঁর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই শীর্ষ নেতা বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তারেক রহমানের মনোনয়নপত্র পর্যালোচনা করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে সেটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
দলীয় সূত্র জানায়, বগুড়া সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। এ কারণে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে বিশেষ পারিবারিক ও আবেগঘন যোগসূত্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ