আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মিশিগান বিএনপির দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:০২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:০২:০৬ পূর্বাহ্ন
প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মিশিগান বিএনপির দোয়া মাহফিল
ওয়ারেন, ৫ জানুয়ারি: বাংলাদেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও “ডেমোক্রেসির মাদার” প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মিশিগান বিএনপি শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের পরিচালনা করেন আল-ইহসান ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ আফজাল চৌধুরী এবং হাফিজ রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশনেত্রী হিসেবে তাঁর অবদানের ইতিবাচক দিক তুলে ধরে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনাও করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিন, সাবেক উপদেষ্টা খন্দকার ইউছুফ কামাল, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান আবু হুরায়রা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, এনাম আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী, কামরুজ্জামান, জামাল উদ্দিন, কামাল আবেদীন, হেলাল আবেদীন, নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, শাহাদাত হোসেন, ফয়জুল ইসলাম, মাহদী, ফাহাদ সহ মিশিগান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে সিন্নি বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স