আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট স্থগিত : কার্ডিফে প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:২৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:২৮:২৮ পূর্বাহ্ন
ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট স্থগিত : কার্ডিফে প্রতিবাদ সভা
কার্ডিফ, ৫ জানুয়ারি : ম্যানচেস্টার–সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের প্রতিবাদে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন গতকাল রোববার রাত ১১টায় কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে সভা করেছে।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।  সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শহর থেকে আগত কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধি,  এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। 
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন,  বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্ত প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। 
মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণকে অযুহাত দেখিয়ে ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রবাসীদের জন্য আত্মঘাতী প্রভাব ফেলবে। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্লাইট পুনঃচালুর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনার জন্য সরকার চাইলে ভাড়া করা বিমান ব্যবহার করতে পারে। তবে বর্তমান সরকার কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে সমস্যার সৃষ্টি করেছে। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেছেন। 
এছাড়া সভায় সিলেট ওসমানী বিমান বন্দরের আন্তর্জাতিক মান নিশ্চিত করার এবং অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর দাবি তোলা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন