আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১২:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১২:২৪:১৮ অপরাহ্ন
সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা
ম্যাথিউ ফ্র্যাঙ্ক মোলিনারো/Milford police  Department

নোভি, ৫ জানুয়ারি : নববর্ষের আগের রাতে মিলফোর্ডে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্টার্লিং হাইটসের এক বাসিন্দার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মিলফোর্ড পুলিশ জানায়, ২৯ বছর বয়সী ম্যাথিউ ফ্র্যাঙ্ক মোলিনারোকে রবিবার নোভির ৫২-১ জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
মিলফোর্ড পুলিশের প্রধান স্কট তারাসিয়েভিচ এক বিবৃতিতে বলেন, মামলার প্রমাণ সবচেয়ে কঠোর ফৌজদারি অভিযোগ আনার পক্ষে যথেষ্ট। তিনি প্রসিকিউটরের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেন।
আদালতের নথি অনুযায়ী, সোমবার পর্যন্ত আসামির পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। একজন ম্যাজিস্ট্রেট তাকে ওকল্যান্ড কাউন্টি জেলে পাঠানোর নির্দেশ দেন। তার পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর মিলফোর্ডের ইস্ট সামিট স্ট্রিটের ৮০০ ব্লকের একটি বাড়িতে ২৬ বছর বয়সী পেটন বিলবিয়াকে হত্যা করা হয়। পুলিশ জানায়, কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করে তাকে হিংসাত্মক আক্রমণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাতসহ মৃত অবস্থায় দেখতে পান।
গত সপ্তাহে বিলবিয়ার বান্ধবী তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের কাছে খোঁজখবর নেওয়ার অনুরোধ করলে তদন্ত শুরু হয়। ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আসামি এর আগে ওই বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন এবং ডিসেম্বরে তার বিরুদ্ধে একটি ব্যক্তিগত সুরক্ষা আদেশ জারি করা হয়েছিল।
প্রমাণ সংগ্রহের পর গোয়েন্দারা মোলিনারোকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন এবং নববর্ষের আগের রাতে রয়্যাল ওকের একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, এটি একটি পারিবারিক সহিংসতাজনিত মর্মান্তিক হত্যাকাণ্ড, যা স্মরণ করিয়ে দেয়—একটি সম্পর্ক শেষ হলেও সহিংসতার ঝুঁকি শেষ হয় না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের