আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১০:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১০:৩১:১৮ অপরাহ্ন
আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু
ডেট্রয়েট, ৫ জানুয়ারি : এক্সিট র‍্যাম্পে নামার সময় গাড়ি উল্টে এক চালক নিহত হয়েছেন। মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ডেট্রয়েটের মেলভিনডেল শহরের কাছে ইন্টারস্টেট–৭৫ (আই-৭৫) হাইওয়েতে।
এমএসপি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, নিহত চালকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি সোমবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে আই-৭৫ হাইওয়ে ধরে উত্তরমুখী যাচ্ছিলেন। এ সময় শেফার হাইওয়েতে নামার জন্য এক্সিট নেওয়ার মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে।
তদন্তকারীদের ধারণা, বাঁকানো এক্সিটটি অতিরিক্ত গতিতে নেওয়ার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি প্রথমে রাস্তা থেকে ছিটকে বাম পাশের ঘাসযুক্ত এলাকায় চলে যায়। পরে সেটি আবার আই-৭৫ হাইওয়েতে ফিরে এসে একটি ধাতব গার্ডরেলে ধাক্কা খায়। ধাক্কার পর গাড়িটি উল্টে ছাদের ওপর ভর করে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই চালকের মৃত্যু হয় বলে জানিয়েছে এমএসপি।
এমএসপি’র ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “আমরা বারবার দেখছি অতিরিক্ত গতির কারণেই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে।” তিনি আরও জানান, ট্রুপাররা বর্তমানে দুর্ঘটনাটি তদন্ত করছেন এবং চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় চালক সিটবেল্ট পরেননি বলেও নিশ্চিত করা হয়েছে।
এমএসপি জানায়, দুর্ঘটনাস্থলে তদন্ত চলাকালে সংশ্লিষ্ট এক্সিট র‍্যাম্পটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিকেল ৫টা ১৮ মিনিটে মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (এমডিওটি) জানায়, ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন