আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

চোর সন্দেহে ধাওয়া, প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ : যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
চোর সন্দেহে ধাওয়া, প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ : যুবকের মৃত্যু
নওগাঁ, ৬ জানুয়ারি : চোর সন্দেহে ধাওয়ার মুখে খালের পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাট চকগৌরী বাজারে চোর সন্দেহে স্থানীয়রা মিঠুন সরকারকে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে বাজারের পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
খালে ঝাঁপ দেওয়ার প্রায় চার ঘণ্টা পর রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টার দিকে মিঠুন সরকারকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির