আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন
রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার

রোমুলাস মিডল স্কুল/Photo :  David Guralnick, The Detroit News

রোমুলাস,  ৬ জানুয়ারি : রোমুলাস মিডল স্কুলে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পুলিশি তৎপরতায় কোনো হতাহতের আগেই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোমুলাস পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৫৩ মিনিটে স্কুলটিতে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহভাজন ব্যক্তি স্কুলের প্রধান ফটক দিয়ে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল এবং ভবনটির কাছে গুলি চালানোর ঘটনাও ঘটে বলে জানায় পুলিশ। এ সময় শুক রোডের কাছে উইক রোডে অবস্থিত স্কুলটিতে তাৎক্ষণিকভাবে লকডাউন জারি করা হয়।
পুলিশ জানায়, ৪৪ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোমুলাস পুলিশ ডিপার্টমেন্ট একটি ফেসবুক পোস্টে জানায়, “সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশ্য বা অভিপ্রায় সম্পর্কে তদন্ত চলছে। বর্তমানে স্কুল বা সম্প্রদায়ের জন্য আর কোনো হুমকি নেই।”
তদন্ত চলাকালীন সময় জেলা কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এদিকে, রোমুলাস কমিউনিটি স্কুলস বোর্ড অফ এডুকেশনের সভাপতি পোরশে ল্যাস্টার ফেসবুকে জানান, ক্যাম্পাসে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ স্থানে রাখলে স্কুল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ ও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলটিতে বর্তমানে ‘সফট লকডাউন’ জারি রয়েছে।
পুলিশ তাদের আরেকটি ফেসবুক পোস্টে জানায়, দ্রুত বিপদ শনাক্ত করা এবং ৯১১-এ তাৎক্ষণিক তথ্য দেওয়ার জন্য রোমুলাস কমিউনিটি স্কুলসের কর্মীদের প্রশংসা করা হচ্ছে। তাদের পেশাদার ও সময়োপযোগী পদক্ষেপ এই ঘটনাটিকে আরও ভয়াবহ রূপ নেওয়া থেকে রক্ষা করেছে।
মিশিগানের স্টেট সিনেটর ড্যারিন ক্যামিলেরি এক বিবৃতিতে জানান, তিনি স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “স্কুল কর্মী ও প্রথম সাড়াদানকারীদের দ্রুত পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে।”
এছাড়া, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্মীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিশিগানের বিভিন্ন স্কুলে নিরাপত্তা হুমকির ঘটনায় পুলিশের হস্তক্ষেপের ঘটনা বাড়ছে। এর মধ্যে রয়েছে স্কুলে হুমকি, সোয়াটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভয়ভীতির বার্তা।
Source & Photo: http://detroitnews.com



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন