আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক
মার্চ ফর ইনসাফ

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৯:০০ পূর্বাহ্ন
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা
পোর্টসমাউথ, ৭ জানুয়ারি : ইনকিলাব মঞ্চ ইউকের আয়োজনে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন “মার্চ ফর ইনসাফ” আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার, নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। সফরকালে যুক্তরাজ্যের প্রায় ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা ও কমিউনিটির স্থানীয় প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়।
মঙ্গলবার লন্ডন থেকে যাত্রা শুরু করে প্রথম দিনে পোর্টসমাউথে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর ব্রিস্টল ও কার্ডিফে স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে ব্রিস্টল, বার্মিংহাম, লেস্টার, নটিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, ব্ল্যাকবার্ন, ব্রাডফোর্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড এবং সবশেষে এডিনবরায় সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ‌ সমাপ্ত হয়।
প্রতিটি সমাবেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।
মার্চ চলাকালীন সময়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের চালানো নির্যাতন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
শনিবার এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদল লন্ডনে ফিরে এসে সোমবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। লন্ডনের অসবোন স্ট্রিটের সুইট হার্ট এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আয়োজকেরা জাতীয় ক্যাম্পেইনের সারসংক্ষেপ, বিভিন্ন শহরের জনসাধারণের প্রতিক্রিয়া এবং প্রবাসী কমিউনিটির পাঠানো বার্তাগুলো তুলে ধরেন। একই সঙ্গে প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহবায়ক মুজাহিদ রিয়াজ বলেন, ইনক্লাব মঞ্চ ইউকে সূচনা লগ্ন থেকে মূলধারার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসন রুখতে শহীদ ওসমান হাদি যে কর্মসূচি চালু করে গিয়েছেন, তার সে আন্দোলন ও সংগ্রাম বিশ্বব্যাপী অব্যাহতভাবে চলমান থাকবে। 
ইনক্লাব মোচ ইউকের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, আমাদের এই যাত্রা এখানেই শেষ নয় এটি সূচনা মাত্র আগামীতে আমরা আরও বড় বড় কর্মসূচি পালনের মাধ্যমে ওসমান হাদির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাজ্য জুড়ে শেষ হওয়া রোডমার্চের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইনক্লাব মঞ্চ ইউকের সদস্য আইটি বিশেষজ্ঞ আব্দুল বাসিত এর অবদান কে স্মরণ করে বলেন, পুরো সফরে তিনি অর্থ, সময় ও দীর্ঘ পথ গাড়ি চালিয়ে সময় মত প্রত্যেকটি শহরে দলটিকে নিয়ে পৌঁছে গেছেন যা ইনকাম মঞ্চের এ যাত্রাকে সফল করতে অন্যতম সহায়ক এর ভূমিকা পালন করেছেন। এভাবেই ইনক্লাব মঞ্চের প্রতিটি মানুষ এগিয়ে এসেছে যার যার সামর্থ্য নিয়ে। 
মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন, “মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষ হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইনকিলাব মঞ্চ ইউকের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও নতুন ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকেরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা