আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে উড়ে গেল সিলেট

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে উড়ে গেল সিলেট
সিলেট, ৮ জানুয়ারি : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল চলতি আসরে এটিই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
সিলেট টাইটানসের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে চট্টগ্রাম। অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়ের দৃঢ় ব্যাটিংয়ের পর শেষ দিকে শেখ মেহেদীর ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় বন্দরনগরীর দলটি। ফলে সিলেটের সামনে দাঁড়ায় ১৯৯ রানের লক্ষ্য।
এর আগে এবারের আসরে সর্বোচ্চ ১৯২ রান করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে ১৯০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল তারা।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটন। তিনি ৬টি চার ও একটি ছক্কায় ৩৮ বলে এই ইনিংস খেলেন। মাহমুদুল হাসান জয় ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৪ রান করেন। শেষ দিকে শেখ মেহেদী ৪টি চার ও একটি ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩৩ রান করে দলের সংগ্রহ আরও বাড়ান।
এছাড়া হাসান নাওয়াজ ২০ বলে ২৫, নাঈম শেখ ১৫ বলে ১৮ এবং আসিফ আলি ৮ বলে ১৩ রান করেন।
সিলেটের বোলারদের মধ্যে রুয়েল মিয়া নেন ৩টি উইকেট। মঈন আলি ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট নেন।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান করে চট্টগ্রাম। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে সিলেট। ফলে ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম রয়্যালস। আজকের প্রথম খেলায় নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে ৭ উইকেটে ঢাকা ক্যাপিটালস জয়লাভ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন