আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আটলান্টিক সিটিতে চার ধর্মগ্রন্থে হাত রেখে সুব্রত চৌধুরীর শপথ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০২:৫০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০২:৫০:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে চার ধর্মগ্রন্থে হাত রেখে সুব্রত চৌধুরীর শপথ
আটলান্টিক সিটি, ৮ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে নির্বাচিত সদস্য বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে পবিত্র চার ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিয়েছেন। ৬ জানুয়ারি, মংগলবার সন্ধ্যায় আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভাকক্ষে শপথ নেন তিনি।
তাঁকে শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র । তিনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র চার ধর্মগ্রন্থ কোরআন, গীতা , বাইবেল ও ত্রিপিটকে হাত রেখে শপথ নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে তিনি স্কুল বোর্ডের সভায় যোগ দেন। 
গত বছর চার নভেম্বর অনুষ্ঠিত আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আগামী তিন বছর পর্যন্ত তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য হিসেবে কাজ করবেন। শপথ গ্রহণের পর সুব্রত চৌধুরী বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা অন্তরে লালন করে আমি বড় হয়েছি, শপথ অনুষ্ঠানে সেই অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছি। তিনি বলেন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে ধর্ম নিয়ে যে হানাহানি চলছে তার বিরুদ্ধে এটা  একটা মৌন প্রতিবাদ। এছাড়া গত নির্বাচনে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের জন্যই তার এ ক্ষুদ্র প্রয়াস মাত্র।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যৈষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী। ২০১২ সালে অভিবাসী হয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে চলেছেন। কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন।
সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তার রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি,  সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি এর সাথে ওতপ্রোতভাবে নিজেকে জড়িত রেখেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। এ ছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবেরও সদস্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সুব্রত চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন । 
শপথ অনুষ্ঠানে আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ, প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল,প্রাক্তন কাউন্সিলর  এম আনজুম জিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক,  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব  আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেংগল ক্লাবের সভাপতি আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল সরকার, সহ-সভাপতি জয়দেব কর্মকার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সৈয়দ শহীদ, শাহরিয়ার আহমেদ, মাহমুদ শাহ, রফিক ইসলাম মাহমুদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা