আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

জীবননগর পাইলট হাইস্কুলের কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:৩৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:৩৭:০৫ অপরাহ্ন
জীবননগর পাইলট হাইস্কুলের কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
জীবননগর, (মেহেরপুর) ৮ জানুয়ারি: জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং শিক্ষায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
বিশেষভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে ১০,০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে এবং শিক্ষা ও শৃঙ্খলার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের এ ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানা। প্রধান অতিথি ছিলেন জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক আমিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ৮১ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও ৭৯ ব্যাচের শিক্ষার্থী আরসাফুল হক, ৯০ ব্যাচের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, ৯৫ ব্যাচের শিক্ষার্থী আরিফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক ও ৯০ ব্যাচের শিক্ষার্থী তারিক আনাম, এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্যসচিব এস এম মাহবুবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা