আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত
জেনিফার মেরি হেইস/Macomb County Prosecutor's Office

ক্লিনটন টাউনশিপ, ৮ জানুয়ারি : ২০২৪ সালে প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার দায়ে ক্লিনটন টাউনশিপের ৩০ বছর বয়সী এক নারীকে সাড়ে ১০ থেকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ছয় দিনব্যাপী বিচারকার্য শেষে গত নভেম্বরে জুরি হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করার পর বৃহস্পতিবার মাউন্ট ক্লিমেন্সে ম্যাকম্ব কাউন্টি সার্কিট আদালতের বিচারক জেনিফার ফনস অভিযুক্ত জেনিফার মেরি হেইসের বিরুদ্ধে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। কাউন্টি জেলে পূর্বে কাটানো সময়ের জন্য তাকে ১৪৫ দিনের ক্রেডিট দেওয়া হয়েছে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুলাই হেইস তার ৪০ বছর বয়সী প্রেমিককে দুটি ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাটি ঘটে গ্রোসবেক হাইওয়ের পূর্ব পাশে, ১৪ ও ১৫ মাইল রোডের মধ্যবর্তী চোপ প্লেসের ৩৪০০০ ব্লকে অবস্থিত দম্পতির বাড়িতে, যখন ভুক্তভোগী ঘুমিয়ে ছিলেন। আঘাতগুলোর একটি ছিল তার গলার পাশের অংশে, যা অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার প্রায় চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে এক প্রতিবেশী ভুক্তভোগীকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত মাউন্ট ক্লিমেন্সের ম্যাকলারেন ম্যাকম্ব হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে ভুক্তভোগী এখনো নিয়মিত চিকিৎসা ও থেরাপি নিচ্ছেন। তবে ক্ষতিপূরণ বাবদ হেইসকে কত অর্থ পরিশোধ করতে হবে, সে বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
উল্লেখ্য, ২ লাখ ৫০ হাজার ডলারের বন্ডে প্রায় এক বছর মুক্ত থাকার পর দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিচারক ফনস হেইসকে পুনরায় ম্যাকম্ব কাউন্টি জেলে পাঠানোর নির্দেশ দেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন