আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০২:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০২:০২:৪৯ পূর্বাহ্ন
টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার
ড্যাশোন মোটেন/Knoxville (Tennessee) Police Department

 ডেট্রয়েট, ১৩ জানুয়ারি : গত নভেম্বর টেনেসি হাইওয়েতে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ২৮ বছর বয়সী ড্যাশোন মোটেনকে সোমবার মিশিগান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নক্সভিল পুলিশ জানিয়েছে, মোটেনের বিরুদ্ধে মোট ১৭টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে দুটি ফার্স্ট-ডিগ্রি হত্যার এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৬ নভেম্বর সকালে মোটেন নক্সভিলের ইন্টারস্টেট ৬৪০-এ ৩৩ বছর বয়সী ট্রয় হাচিসন (আটলান্টা) ও ২৫ বছর বয়সী রডরেল জেটার (ডেট্রয়েট)কে গুলি করে হত্যা করেন।
পুলিশ জানিয়েছে, একই ঘটনায় ২২ বছর বয়সী আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। ঘটনার সময় ভুক্তভোগীরা মিশিগানের লাইসেন্স প্লেটযুক্ত হালকা রঙের ফোর্ড ব্রঙ্কো গাড়িতে করে ডেট্রয়েট থেকে আটলান্টা যাচ্ছিলেন। দুই দিন পর গাড়িটি কেন্টাকির ফোর্ট মিচেল থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
কর্তৃপক্ষ বলেন, কয়েক ডজন সাক্ষাৎকার, সেলফোন রেকর্ডের পর্যালোচনা এবং বেনামী তথ্যের ভিত্তিতে মোটেনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। ইউ.এস. মার্শালরা সোমবার তাকে ডেট্রয়েট এলাকা থেকে হেফাজতে নেন। তাকে নক্স কাউন্টিতে প্রত্যর্পণ করা হবে বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন