আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত
হবিগঞ্জ, ৩০মে : ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আহবায়ক ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান নূর মোহাম্মদ।
অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, "এই কলেজ থেকেই তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি, এই কলেজের সাথে রয়েছে তাঁর আত্মিক সম্পর্ক। সেজন্য সব সময় কলেজের উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।" তিনি আরও বলেন, "ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এই কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্ণীতিমুক্ত দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জীবন ও আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।"  

শুভেচ্ছা বক্তব্যে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব বলেন,  সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির মহোদয়ের একান্ত প্রচেষ্টায় বৃন্দাবন সরকারি কলেজে ১৪ টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর কোর্স চালু করা, ৮টি বহুতল ভবন, সৌর বিদ্যুৎ, গভীর নলকূপ স্থাপনসহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কলেজের নবজীবন দান করেছেন। তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজ কেবল সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয় বরং সৎ, বিনয়ী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ও মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক গড়ার প্রত্যয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।"
অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন "আমরা সব সময়ই কলেজের উন্নয়নে সংসদ সদস্যকে পাশে পেয়েছি, আগামী দিনেও আমরা পাশে পাবো এই প্রত্যাশা করি। মিলাদ মাহফিলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। তিনি এধরণের অনুষ্ঠান নিয়মিত করার উপর গুরুত্বারোপ করেন।"  সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির কলেজে পৌছালে সহযোগী অধ্যাপক ও পিইউও  মো. তোফাজ্জল আলীর নেতৃত্বে সুসজ্জিত বিএনসিসি দল সশস্ত্র সালামের মাধ্যমে অভ্যর্থনা জানান। আলোচনার পর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলমগীর হোসাইন সাইফী মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে সকল শিক্ষার্থীর সফলতা এবং দেশ ও জাতির উন্নতি কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস