আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন খালেদা  জিয়া : সৈয়দ মো. ফয়সল

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন খালেদা  জিয়া : সৈয়দ মো. ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ১৪ জানুয়ারি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং আলেম-ওলামাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল। আজ বুধবার বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আলেমসমাজের প্রতি তিনি সবসময় সম্মান প্রদর্শন করেছেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো দেশ ও জনগণের স্বার্থে আপস করেননি। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন বলেই সাধারণ মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, আলেমসমাজের প্রতি বেগম খালেদা জিয়ার সম্মান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তিনি কখনো ধর্মীয় মূল্যবোধকে অবহেলা করেননি; বরং আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’