আমেরিকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী  ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী দ্বিধা কাটিয়ে দ্বৈত শপথ নিল জামায়াত জোটের এমপিরা নিরঙ্কুশ জয়ে সংসদ নেতা তারেক  রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ

ছেলের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৩:৪৮ পূর্বাহ্ন
ছেলের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী গ্রেপ্তার
হোয়াইট লেক টাউনশিপ, ১৫ জারুয়ারি :  হোয়াইট লেক টাউনশিপে কিশোর ছেলের সামনে স্ত্রীকে পেছন থেকে ছুরিকাঘাত করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার সকালে হোয়াইট লেক টাউনশিপ পুলিশ প্রধান ড্যানিয়েল কেলার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১০ জানুয়ারি দুপুরে ওই দম্পতির কিশোর ছেলে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানায় যে তার বাবা-মায়ের মধ্যে তীব্র ঝগড়া চলছে এবং তাদের সাহায্যের প্রয়োজন। পুলিশ সদস্যরা মিড লেনের ১৭০০ ব্লকে অবস্থিত বাড়িটির দিকে রওনা হওয়ার পথেই ছেলেটি পুনরায় ফোন করে জানায়, তার বাবা এইমাত্র তার মাকে ছুরিকাঘাত করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর সময় অভিযুক্ত ব্যক্তি আবদু করিম সল বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়ে ছিলেন। কর্মকর্তারা তাকে দ্রুত আটক করেন। এ সময় বাড়ির ভেতরে ৪০ বছর বয়সী আহত নারীকে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার পিঠে ছুরিকাঘাতের গুরুতর ক্ষত ছিল।
একটি জরুরি মেডিকেল দল ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
মঙ্গলবার বিকেলে আবদু করিম সলকে ৫২–২ জেলা আদালতে হাজির করা হলে বিচারক কেলি কস্টিন তার জামিন আবেদন নামঞ্জুর করেন। তাকে ওকল্যান্ড কাউন্টি জেলে পাঠানো হয়েছে। মামলাটিতে ২৩ জানুয়ারি সম্ভাব্য কারণ নির্ধারণী সম্মেলন এবং ৩০ জানুয়ারি প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কে কোন মন্ত্রণালয় পেলেন

কে কোন মন্ত্রণালয় পেলেন