আমেরিকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী দ্বিধা কাটিয়ে দ্বৈত শপথ নিল জামায়াত জোটের এমপিরা নিরঙ্কুশ জয়ে সংসদ নেতা তারেক  রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা

পবিত্র শবে মেরাজ আজ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০২:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০২:০০:১৭ পূর্বাহ্ন
পবিত্র শবে মেরাজ আজ
ঢাকা, ১৬ জানুয়ারি : পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই পবিত্র রাতটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এ রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহ তা’য়ালার নির্দেশ নিয়ে প্রিয় নবী (সা.) মানবজাতির কাছে সালাতের বিধান পৌঁছে দেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে (৬২১ খ্রিষ্টাব্দ) এক রাতে মহানবী (সা.) পবিত্র কাবা শরিফ থেকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন, যা ‘ইসরা’ নামে পরিচিত। সেখানে তিনি নবীদের ইমামতি করেন। এরপর ফেরেশতা হযরত জিবরাইল (আ.)-এর সঙ্গে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।
এই মহিমান্বিত সফরে তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল মা’মুর, বেহেশতের নদীসমূহসহ বিভিন্ন ঐশী নিদর্শন প্রত্যক্ষ করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।
পবিত্র এ রাতে দেশের মসজিদে-মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠান ও নিজ নিজ ঘরে মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আযগার এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কে কোন মন্ত্রণালয় পেলেন

কে কোন মন্ত্রণালয় পেলেন