আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

মেয়ে নাটক থেকে বাদ পড়ায় স্কুলে ভুয়া বোমা হুমকি, মা দন্ডিত  

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০২:৪১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০২:৪১:৫৪ পূর্বাহ্ন
মেয়ে নাটক থেকে বাদ পড়ায় স্কুলে ভুয়া বোমা হুমকি, মা দন্ডিত  
ক্রিস্টাল রয়স্টার/Macomb County Prosecutor's Office

ডেট্রয়েট, ১৬ জানুয়ারি : লেক শোর হাই স্কুলে দুটি ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ার জন্য ডেট্রয়েটের এক মহিলাকে স্বল্পকালীন জেল ও প্রবেশন দণ্ড দেওয়া হয়েছে। কারণ তার মেয়েকে স্কুলের একটি নাটকে অংশ নিতে দেওয়া হয়নি। দ্য ম্যাকম্ব ডেইলি এর বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ৪২ বছর বয়সী ক্রিস্টাল রয়স্টারকে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টের বিচারক মাইকেল ই. সার্ভিটো ১৮ মাসের প্রবেশন দণ্ড দেন। এর প্রথম ১১ দিন তাকে কাউন্টি জেলে থাকতে হবে।
নভেম্বরে মিথ্যা বোমা হুমকির অপরাধ স্বীকার করার পর, সর্বোচ্চ চার বছরের জেলও হতে পারত। প্রসিকিউটর পিটার লুসিডো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “রয়স্টারের কার্যকলাপ সমাজে বিশৃঙ্খলা ও উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও আদালত প্রবেশনকে যথোপযুক্ত শাস্তি হিসেবে বিবেচনা করেছে।”
পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, রয়স্টার তার মেয়েকে নাটকে অংশগ্রহণ করতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়েছিলেন। স্কুলের নীতি অনুযায়ী, অসুস্থতার কারণে এবং সেদিন আগে বাড়ি চলে যাওয়ায় মেয়েটিকে নাটক থেকে বাদ দেওয়া হয়েছিল। হুমকির ফলে স্কুলের ৭০০-এরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয় এবং সেন্ট ক্লেয়ার শোরস পুলিশসহ অন্যান্য কর্তৃপক্ষ ভবনটি পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে। কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। শাস্তির অংশ হিসেবে, রয়স্টারকে স্কুলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কর্মীদের সঙ্গে যোগাযোগের আগে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তাকে একটি ইমপালস কন্ট্রোল ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন