আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

বৌদ্ধ নেতৃত্ব বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জাতীয় বৌদ্ধ যুব উৎসব

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০২:০০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০২:০০:২২ পূর্বাহ্ন
বৌদ্ধ নেতৃত্ব বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জাতীয় বৌদ্ধ যুব উৎসব
চট্টগ্রাম, ১৭ জানুয়ারি : বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে “বৌদ্ধ যুব উৎসব ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০ টিরও বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবটি বৌদ্ধ যুব সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও আয়োজক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে “রেইনবো নেশন” ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন। এবং তরুণ নেতৃত্বে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব সহকারে আলোচনা করেন।
যুব সংগঠক প্রীতম বড়ুয়া ডালিম এবং দীপান্বিতা চৌধুরী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং বিএনপি’র সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। তিনি তরুণদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্যে নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকার প্রেক্ষাপটে বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলসমূহে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি আবু সুফিয়ান। তিনি বৌদ্ধ তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন , চট্টগ্রামের প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
উৎসবের মূল আকর্ষণ ছিল “ভবিষ্যতের বাংলাদেশে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ নেতা ও উদ্যোক্তা ইসরাফিল খসরু চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা অপরিহার্য। তিনি আরও বলেন, প্রযুক্তি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে পারলেই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। সেমিনারে উপস্থিত বৌদ্ধ তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে  সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধিতরা হলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান ড.সুদীপ্তা বড়ুয়া, ডা:অসীম বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, রোটারিয়ান অমরেশ বড়ুয়া, লায়ন সোহেল বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, ডা:হিমাদ্রী বড়ুয়া, ড.সৌমেন বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, এডভোকেট বুলবুল বড়ুয়া, লেখক অমল বড়ুয়া, নৃত্য শিল্পী অনন্যা বড়ুয়া, ডা: কল্লোল বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া, কীর্তনীয়া রুপায়ন বড়ুয়া ও নয়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, লেখক সরিৎ চৌধুরী, সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া, রতন চৌধুরী, সজল বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, সাংবাদিক বিপ্লব বিজয়, সুপম বড়ুয়া, নিতীশ বড়ুয়া, পিয়াল বড়ুয়া রোহান, সন্জয় বড়ুয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত