আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০২:০১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০২:০১:৪৯ পূর্বাহ্ন
কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড
ডেট্রয়েট, ১৭ জানুয়ারি : কোভিড-১৯ মহামারিকালে ফেডারেল ত্রাণ তহবিলের ৩ মিলিয়ন ডলারেরও বেশি ঋণ আত্মসাতের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে মিশিগানের ম্যাকম্ব কাউন্টির এক নারীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত।
ডেট্রয়েটের মার্কিন অ্যাটর্নি জেরোম গর্জন জানান, ম্যাকম্ব টাউনশিপের বাসিন্দা ৪০ বছর বয়সী রিতা শাবাকে বুধবার ফেডারেল বিচারক এই সাজা দেন। পাশাপাশি তাকে প্রায় ৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
সাজা ঘোষণার পর গর্জন বলেন, “রিতা শাবা এই মামলায় অসংখ্য মিথ্যা বলেছেন। তবে একটি বিষয় স্পষ্ট—আমাদের জেলায় বড় ধরনের জালিয়াতি করলে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং উল্লেখযোগ্য কারাদণ্ডের আবেদন জানাব।” শাবার আইনজীবী আর্থার ওয়েইস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
কর্তৃপক্ষ জানায়, শাবা তার সহ-অভিযুক্ত সামের কাম্মো ও ক্রিস্টিনা আনাসির সঙ্গে মিলে ব্যাংক জালিয়াতি ও ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্র করেন। শেলবি টাউনশিপের বাসিন্দা কাম্মো ও আনাসির সাজা এখনও ঘোষণা করা হয়নি।
প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা একাধিক ব্যবসার নামে জাল ফেডারেল পেচেক প্রোটেকশন প্রোগ্রাম (PPP) ঋণের আবেদন জমা দেন। এসব আবেদনে বেতনসংক্রান্ত তথ্য ভুয়া ছিল এবং মিথ্যাভাবে প্রত্যয়ন করা হয় যে ঋণগুলো অনুমোদিত উদ্দেশ্যে ব্যবহার করা হবে। আবেদনের সঙ্গে জাল বেতন, স্বাস্থ্য বীমা, ব্যাংক ও করসংক্রান্ত নথিও জমা দেওয়া হয়।
তদন্তকারীদের মতে, এই জালিয়াতির মাধ্যমে তারা ৩ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয়। এর মধ্যে ইতোমধ্যে ২.১ মিলিয়ন ডলারের বেশি অর্থ জব্দ ও উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের জুনে ফেডারেল প্রসিকিউটররা এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওয়্যার জালিয়াতি ও ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্রে তাদের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে হয়েছিল। গত আগস্টে তিনজনই দোষ স্বীকার করেন।
এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এজেন্ট জেনিফার রানিয়ান এক বিবৃতিতে বলেন, “মহামারিকালে শ্রমিক ও ছোট ব্যবসার জন্য বরাদ্দ ত্রাণ তহবিল আত্মসাৎ করে ব্যক্তিগত লাভের চেষ্টা করা হয়েছে। এই সাজা প্রমাণ করে—ফেডারেল ত্রাণ কর্মসূচির অপব্যবহার সহ্য করা হবে না।”
কর্তৃপক্ষ জানায়, সরকারের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়া মিশিগানের বাসিন্দাদের মধ্যে রিতা শাবাই সর্বশেষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী