আমেরিকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী দ্বিধা কাটিয়ে দ্বৈত শপথ নিল জামায়াত জোটের এমপিরা নিরঙ্কুশ জয়ে সংসদ নেতা তারেক  রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির বগুড়া-৬: তারেক রহমানের বিপুল জয়

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০২:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০২:০২:৪৯ পূর্বাহ্ন
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২
সিলেট, ১৭ জানুয়ারি : সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী। সেইসঙ্গে বাসগুলোর পেছনে থাকা আরও একটি যাত্রীবাহী বাস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং তাদেরকে হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের সময় ইউনিক পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শপথ নিলেন এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা