আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

বৌদ্ধতত্ত্বে অবদানের জন্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সংবর্ধনা

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৭:০৪ পূর্বাহ্ন
বৌদ্ধতত্ত্বে অবদানের জন্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সংবর্ধনা
চট্টগ্রাম, ১৮ জানুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বৌদ্ধতত্ত্ববিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সংবর্ধনা অনুষ্ঠান শনিবার, ১৭ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের  উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ, শ্রীলংকার রাষ্ট্রদূত মি. ধর্মপালা উইরিকোডে, পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের এবং বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মুদিতাপাল থের।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজীব কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশ থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী