আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল প্রথম নির্বাচনি সমাবেশ

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল প্রথম নির্বাচনি সমাবেশ
সিলেট, ২১ জানুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে আজ সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিএনপি নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারের প্রথম দিনেই সিলেটে পা রাখবেন তারেক রহমান। সেখানে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলের ইতিহাস অনুযায়ী, বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযান সিলেট থেকেই শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একইভাবে ১৯৯১ সাল থেকে পরবর্তী সব জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় দুই যুগ পর তারেক রহমান সিলেটে আসছেন—এ কারণে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।” তিনি আরও জানান, ফেরার পথে তারেক রহমান সিলেট–ঢাকা মহাসড়কের বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা করবেন। এর মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস