আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

তুষার আর হিমেল হাওয়ায় স্থবির মিশিগানের দৈনন্দিন জীবন

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:৪১:৪৮ পূর্বাহ্ন
তুষার আর হিমেল হাওয়ায় স্থবির মিশিগানের দৈনন্দিন জীবন
রচেস্টার শহরের ডাউনটাউনের মেইন স্ট্রিটে ন্যাপস রেস্তোরাঁর মালিক রজার ন্যাপসহ স্থানীয় ব্যবসায়ীরা তুষারপাতের পর আজ বুধবার তাদের দোকানের সামনের ফুটপাত থেকে বরফ পরিষ্কার করছেন/Photo : Daniel Mears, The Detroit News

ডেট্রয়েট, ২১ জানুয়ারি : জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আজ বুধবার দক্ষিণ-পূর্ব মিশিগানে হালকা তুষারপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে সকালের যাতায়াতের সময় রাস্তা পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এ অবস্থায় দুপুর ১টা পর্যন্ত একটি শীতকালীন আবহাওয়া সতর্কতা বলবৎ রয়েছে।
এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে দক্ষিণ-পূর্ব মিশিগানে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। বিশেষ করে ইন্টারস্টেট ৯৪ ও আই-৬৯-এর মধ্যবর্তী এলাকায় তুষারপাতের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৯টার মধ্যে প্রায় ২ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, পিচ্ছিল রাস্তা ও কম দৃশ্যমানতার কারণে ভ্রমণ পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। মোটরচালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়ারেনের আই-৬৯৬-এ একটি দুর্ঘটনা ঘটে। এছাড়া ডেট্রয়েটে ডেভিসন ফ্রিওয়ের কাছে লজ ফ্রিওয়েতে একটি গাড়ি বিকল হওয়ার খবর পাওয়া গেছে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, সকালে তারা বেশ কয়েকটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনার ঘটনাও লক্ষ্য করেছে। চরম ঠান্ডা ও তুষারপাতের কারণে আগের দিন বন্ধ থাকার পর বুধবার অধিকাংশ স্কুল পুনরায় চালু হয়েছে। তবে মনরো কাউন্টির মনরো পাবলিক স্কুল এবং বেডফোর্ড পাবলিক স্কুল বুধবার ক্লাস বাতিল রেখেছে।
এদিকে তীব্র শীত কিছুটা কমলেও, আবহাওয়া পরিষেবা জানিয়েছে—বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও হালকা তুষারপাত হতে পারে, সর্বোচ্চ এক ইঞ্চি পর্যন্ত। বুধবার দক্ষিণ-পূর্ব মিশিগানে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ডেট্রয়েটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হিমাঙ্কের সামান্য ওপরে, প্রায় ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে আবার শীতের তীব্রতা বাড়বে। এনডব্লিউএসের তথ্যমতে, বৃহস্পতিবার রাত থেকে আপার গ্রেট লেকস অঞ্চলে এ মৌসুমের সবচেয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার ডেট্রয়েটের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে ২৫ ডিগ্রিতে।
শুক্র ও শনিবার তাপমাত্রা আরও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৯ ও ৮ ডিগ্রিতে সীমাবদ্ধ থাকতে পারে, আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৬ ও মাইনাস ৩ ডিগ্রিতে। শনিবার ভোর নাগাদ লোয়ার পেনিনসুলার দক্ষিণাঞ্চলে বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা মাইনাস ৫ থেকে মাইনাস ২০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া পরিষেবা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’