আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

মোর্তাজা শিকাগোর গ্লেনসাইড  পাবলিক লাইব্রেরীর ট্রাস্টি নির্বাচিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪০:০৭ পূর্বাহ্ন
মোর্তাজা শিকাগোর গ্লেনসাইড  পাবলিক লাইব্রেরীর ট্রাস্টি নির্বাচিত
শিকাগো, ৩১ মে : শিকাগোর জনপ্রিয় ব্যাক্তিত্ব পরীক্ষিত ডেমোক্রেট মোহাম্মদ মোর্তজা শিকাগোর গ্লেনসাইড পাবলিক লাইব্রেরীর ট্রাস্টি হিসাবে গত ১৮ মে দায়িত্ব নিয়েছেন। মোহাম্মদ  মোর্তাজা ২০০৪ সাল থেকে শিকাগোর ডেমোক্রেট পার্টির সাথে সম্পৃক্ত।
মোহাম্মদ   মোর্তাজা  পাবলিক লাইব্রেরী ট্রাস্টি হিসাবে সম্প্রতি জয়লাভ করেছেন। গত ১৮ মে সন্ধ্যা ৭ টায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাজ সেনটেলা  পবিত্র কোরআন দিয়ে গোলাম মোর্তাজাকে  শপথ পাঠ করান। ডা: সাবির আহমদ বিশেষ প্রেয়ার সেশন লিড করেন।  গ্লেনসাইড পাবিলক লাইব্রেরী ট্রাস্টি ইলেক্ট গোলাম মোর্তাজা জানান, এটা একটা প্রেস্টিজিয়াস পজিশন। এখানে দায়িত্ব পালনকালে  মুসলিম কমিউনিটির সাথে আমেরিকার মুল ধারার সংযোগ স্থাপনের সুযোগ ঘটবে । 
এমনিতেই শিকাগো মুসলিম কমিউনিটির একটা ভাল অবস্থান, আমি ২০ বছর যাবত লোকাল রাজনীতিবিদ হিসাবে কাজ করছি। এবারে আমাকে নির্বাচিত করে আমার দায়িত্ব বাড়িয়ে দেয়া হয়েছে। আশা করছি ভাল কিছু করতে পারব।  
শিকাগো বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ মোর্তাজা গত ২০ বছর যাবত বাংলাদেশী কমিউনিটির সাথে একজন কমিউনিটি একটিভিস্ট হিসাবে জড়িত। তিনি একাধিক মসজিদ তৈরীতে জড়িত ছিলেন । " দ্যা গ্লেনডেইল হাইটস কমিউনিটি " আশা প্রকাশ করেন, মোহাম্মদ মোর্তাজা তার নতুন দায়িত্বে ভাল করবেন তার নিষ্টা, সততা  ও একাগ্রতা দিয়ে। তিনি একজন রোল মডেল ডেমোক্রেট হিসাবে সমাজে স্বীকৃতি পাবেন। মোহাম্মদ  মোর্তাজা যে কোন দুর্যোগময় সময়ে কমিউনিটির সামনের সারির নেতা হিসাবে সুপরিচিত। শিকাগোর বাংলাদেশ কমিউনিটির সবাই আশা প্রকাশ করেন, মোহাম্মদ মোর্তাজা বাংলাদেশীদের একজন আইডল। তিনি দুই দশক থেকে মুল ধারার রাজনীতিতে জড়িত। বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ  মোহম্মদ মোর্তাজার Eternal Garments নামে একটি মুসলিম মেটরোমোনিয়াল সাইট রয়েছে। তিনি  দেশ বিদেশের একাধিক চ্যারিটির সাথে সম্পৃক্ত। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ