আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিকতার ধারক কবি-সাহিত্যিকরা :  জহিরুল হক

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০২:৩৪:৫৮ অপরাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিকতার ধারক কবি-সাহিত্যিকরা :  জহিরুল হক
সিলেট, ২৪ জানুয়ারি : মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, জাতির মনন ও মূল্যবোধ গঠনে কবি সাহিত্যিকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কবি সাহিত্যিকরা মানবিক অনুভূতির ধারক ও বাহক। যান্ত্রিকতার যুগে মানবিক মানুষ হিসেবে আমাদের বাঁচতে হবে। একটি জাতি কতটুকু সভ্য তার শিকড় কত গভীরে প্রোথিত তা তাদের সাহিত্য থেকে জানতে পারি। সংবর্ধিত ব্যক্তিত্ব সৈয়দা আয়েশা আহমেদ শুধু একজন কবি, ঔপন্যাসিক বা সাহিত্যিক নন; তিনি একজন সফল মা, একজন সফল ব্রিটিশ বাংলাদেশী তথা এমবিই সম্মানে ভূষিত ব্যক্তির সহধর্মিনী, আমাদের হবিগঞ্জ তথা দেশের সম্পদ, একান্ত আপনজন। তাঁর সাহিত্য আমাদের অস্তিত্বের গভীর সত্যের জানান দেয়। তাঁকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে মূলতঃ আমরা নিজেরা সম্মানীত হয়েছি। আজকের প্রদত্ত সম্মান সৈয়দা আয়েশা আহমেদের সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকে আরও অনুপ্রাণিত করবে। আজ শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) ভবনের হলরুমে ইউএস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম ও জন প্রবাদ সাহিত্য কল্যাণ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সৈয়দা আয়েশা আহমেদকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ইউএস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি ও লোক গবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে এবং নাহিদা খান সুর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শিবগঞ্জ শাখার  অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, গবেষক ও সাহিত্যিক কেমুসাস’র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এফআইভিডিভি’র এডুকেশন প্রোগ্রামের পরিচালক শিরিন আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট বেলাল চৌধুরী, কবি আক্তারুজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এম এ ওয়াহিদ, প্রমূখ।  
প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা বর্তমান সময়ে বই পড়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। আমরা এখন অনেক বেশি মাল্টিমিডিয়া, ইউটিউব এবং ফেসবুক নির্ভর হয়ে পড়েছি। লেখকরা অনেক কষ্ট ও সাধনা করে বই লেখেন, সাহিত্য উপহার দেন; কিন্তু আমাদের পড়ার অনীহা বাড়ছে। তিনি লেখক আয়েশা আহমেদের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মকে বইমুখী হওয়ার আহ্বান জানান।
‎‎অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সৈয়দা আয়েশা আহমেদের হাতে সম্মাননা মেডেল ও ক্রেস্ট তুলে দেন। ‎সংবর্ধনার জবাবে লেখক সৈয়দা আয়েশা আহমেদ আয়োজক কমিটি ও উপস্থিত অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ‎তিনি আগামী দিনে আরও মানসম্মত সাহিত্য সৃষ্টির মাধ্যমে পাঠকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা