আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের রোল মডেল : ডক্টর মুরাদ 

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪১:৫৯ পূর্বাহ্ন
শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের রোল মডেল : ডক্টর মুরাদ 
ফ্লোরিডা, ৩১ মে : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ এর এক যৌথ প্রতিবাদ সভা গত  শনিবার ২৭ মে সন্ধ্যা ৭ টায় সংগঠনের সভাপতি আসিফ কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর মুরাদ খান ঠাকুর বলেন, যতই চাপ আসুক শেখ হাসিনাকে দমানো যাবে না। তিনি বিশ্ব রাজনীতির এক অনন্য উদাহরন। শেখ হাসিনার ফরেন পলিসি তার অবস্থানকে সুসংগঠিত করেছে। তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি, আমেরিকায় অবস্থান করে আমেরিকার সমালোচনা করেছেন। তিনি বহুবার মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন, মৃত্যু ভয় তাকে তাড়িত করে না। 
সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকিদাতা কে অবিলম্বে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানানো হয় । সভায় বৈশ্বিক অর্থনীতিক মন্দা অবস্থায় বাংলাদেশের বিএনপি সহ কতিপয় রাজনৈতিক নামদারী দলের ধ্বংসাত্মক রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সাথে দেশের বিরুদ্ধে অপ্রপ্রচার ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ জানানো হয় । 
সভায় বক্তারা আরও বলেন জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রয়োজনীয় মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে প্রস্তুত রয়েছে। সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । 
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোছেন সেন্টু। বক্তব্য রাখেন উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, , জয়নাল চৌধুরী, মুক্তিযোদ্ধা শামীম মৃধা, কেন্দ্রীয় যুব মহিলা লীগ এর সহ সভাপতি জেসমিন চৌধুরী, সহ সভাপতি জুয়েল সাদাত,   সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ হোসেন, কোষাধ্যক্ষ মুরাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনূর নাসিমা, তথ্য ও গবেষণা সম্পাদক নাজিয়া নুজহাত নিশি, নির্বাহী সদস্য শাহানারা বেগম, রোকেয়া বেগম, মোহাম্মদ আলী, কমল প্রমুখ ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র