আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ইছবাহ উদ্দিন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:০১ অপরাহ্ন
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ইছবাহ উদ্দিন
লন্ডন, ২৫ জানুয়ারি : শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পুরস্কারে সম্মানিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল সেন্ট্রাল কমিটি ইন ইউকের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফ্লাড প্রিভেনশন ইন্টারন্যাশনাল কমিটি ও ভয়েজ ফর জাস্টিস ইউকের যুগ্ম আহ্বায়ক, বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের সঙ্গে সম্পৃক্ত কমিউনিটি নেতা মোহাম্মদ ইছবাহ উদ্দিন।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে রাজধানীর বিজয়নগরের পুরানা পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। তিনি মোহাম্মদ ইছবাহ উদ্দিনকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা পদক প্রদান করেন। অনুষ্ঠানে মোহাম্মদ ইছবাহ উদ্দিনের পক্ষে প্রতিনিধি হিসেবে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইছবাহ উদ্দিন বলেন, “মাদার তেরেসার মতো একজন মহান মানবতাবাদীর নামে সম্মাননা পাওয়া সত্যিই দারুণ এক অনুভূতি। এই স্বীকৃতি আমাকে মানবতার কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এস এম আনোয়ার হোসেন অপু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সচিব ড.মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,  মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি এডভোকেট মোঃ মনির হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর